অপরাধ

‘আওয়ামী লীগ কর্মী ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ প্রসঙ্গে ডিএমপি

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, যেখানে একটি শ্যামল নীল ব্যাকগ্রাউন্ডে লাল তারকা ও সোনালী শিলালিপি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কোনো বিধান তাদের নেই। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান আছে।

তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার নিয়ম আমাদের আছে এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করে থাকি।

সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করেছেন। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা (ডিএমপি) আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারো চলাচলে নিরুৎসাহিত করিনি। এটা অন্য কোনো ইউনিট করে থাকলে আমার জানা নেই। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।

বিষয়:আওয়ামী লীগ কর্মী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…