চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেল চলাচল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকা মহানগরীতে আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন বাজানো এবং মোটরসাইকেলে চালকসহ দুইজনের অধিক বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করে। এ কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, এছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযান চালক ওই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিমোটরসাইকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT