চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা এ দুইটায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুইটা উপকার হয়। একটা হচ্ছে, পরিবেশ ভালো থাকে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে।

শুক্রবার ১৯ মে সকালে জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলাচল ও শারীরিক ব্যায়ামের জন্য সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলাবালি ও হর্নের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না। মাস্ক ছাড়া চলাচল করলে ফুসফুসজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আমাদের ট্রাফিক পুলিশ সারাদিন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে এবং পরিবেশ দূষণের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যদি সাইকেল চলাচলের পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ও পরিবেশ দূষণের এই ঝুঁকিগুলো থেকে বাঁচতে পারব।

পরে সাইকেলিস্টদের একটি বর্ণাঢ্য র‍্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল র‍্যালিতে অনেক নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Reneta

এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারব্র্যাকহাতিরঝিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT