চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে জঙ্গি গ্রুপ ব্যবহার করলে প্রতিহত করা হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার  হাবিবুর রহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের বিভিন্ন গ্রুপ থাকতে পারে। তবে জঙ্গিরা যদি নির্বাচনকে নস্যাৎ করে চায় সেই জঙ্গিদেরকে প্রতিহত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে।

রোববার ৮ অক্টোবর বিকেলে রাজধানীর সিরডাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্র‍্যাব) আয়োজিত ‘উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পুলিশের একটি নিয়মিত কার্যক্রম। বিশেষ বিশেষ সময়ে অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে অভিযান জোরালো করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের বিরুদ্ধে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, সিটিটিসি রয়েছে বলে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। বিশ্বের বড় বড় দেশের চাইতেও জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান ভালো আছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা আলোকিত সমাজ গড়ার কারিগর। উগ্রবাদের বিষয়ে সাংবাদিকদের ভূমিকা অনন্য হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি নৈতিক দায়িত্ব রয়েছে সমাজে উগ্রবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য। একটি ইতিবাচক দিক তৈরি করে দেওয়ার জন্য উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ গুরুত্ব রাখবে বলে আমি মনে করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ক্র‍্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

Reneta

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন বিষয় নয়। ১৯৯২ সালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উগ্রবাদের শুরু হয়। সেটা বিভিন্ন সময় বিভিন্ন মাত্র দেয়। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। হলি আর্টিজানের সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সাংবাদিকদের মাধ্যমে সুচিন্তিত মতামত নিয়ে পরবর্তী কর্মপন্থা নিয়ে থাকে সিটিটিসি।

শুধুমাত্র হার্ড অ্যাপ্রোস নয় সফট অ্যাপ্রোসের মাধ্যমে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করছে সিটিটিসি।

এ সময় বক্তব্য দেন সিটিটিসির যুগ্ম কমিশনার ড. এএইচএম কামরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবীবুন নবী আনিছুর রশিদ, ক্র‍্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মাণিক ও ক্র‍্যাবের প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন ইমু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্র্যাবজঙ্গিবাদডিএমপি কমিশনার হাবিবুর রহমানডিএমপি-সিটিটিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT