চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ ম্যাচ পরে হেরে ‘মর্মাহত’ জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টানা ৩৩ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। অবশেষে হার দেখতে হল সার্বিয়ান তারকাকে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইতালিয়ান তারকা জান্নিক সিনারের কাছে হেরে গেছেন চার সেটের লড়াইয়ে। এমন পরাজয়কে ‘মর্মাহত’ বলছেন জোকো।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে শুক্রবার প্রথম দুই সেটে ৬-১ ও ৬-২ গেমে পিছিয়ে পড়েন জোকোভিচ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা। ৭-৬ (৮-৬) গেমে টিকে থাকেন লড়াইয়ে। চতুর্থ সেটে হেরে যান ৬-৪ গেমে। তাতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নেন অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন।

অন্যদিকে, জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার গ্র‌্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিয়েছেন জান্নিক সিনার। পাশাপাশি একমাত্র ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে একক ইভেন্টের ফাইনালে যাওয়ার ইতিহাস গড়েছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচটিকে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ গ্র্যান্ড স্লাম ম্যাচগুলোর একটি বলেছেন জোকোভিচ। বলেছেন, ‘আমি মর্মাহত, মান অনুযায়ী খেলতে পারিনি। খুবই বাজে ছিল। প্রথম দুই সেটে তেমন কিছু করতে পারিনি। আমি মনে করি, এটি আমার খেলার মধ্যে সবচেয়ে খারাপ গ্র্যান্ড স্লাম ম্যাচগুলোর একটি, অন্তত যেগুলো আমার মনে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচটেনিসলিড স্পোর্টসসিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT