বিনোদন

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরী, বিচ্ছেদ কি চূড়ান্ত?

এদিকে মঙ্গলবার রাতে রাজের উদ্দেশে দেয়া একটি স্ট্যাটাসে গুরুতর অভিযোগ করেন পরী

বিবাহের জন্য প্রস্তুত দম্পতি, পাঞ্জাবি ও সিন্দুর পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবি ও সিন্দুর পরা দম্পতি বিবাহের জন্য প্রস্তুত, প্রকৃতি ও গাছের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ দীর্ঘদিন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য যেন তা কয়েক গুণ উস্কে দেয়। পরী প্রকাশ্যেই বলেছেন, রাজের সাথে আর সংসার নয়! কয়েক মাস ধরে তারা আলাদাও থাকছেন!

এবার শোনা গেল, চূড়ান্ত বিচ্ছেদের পথেই হাঁটছেন পরী। তার ঘনিষ্ঠসূত্রের বরাতে জানা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন এই নায়িকা।

এমন ইঙ্গিত অবশ্য পরী রেখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসেও। ১৭ সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!” তারপর একটি সাইনিং ইমো দিয়ে লেখেন, আল্লাহ ভরসা।

পরীর সেই স্ট্যাটাসে একজন শুভ কামনা জানিয়ে লেখেন, “‌দিন‌টি আনন্দময় ও ম‌নের ম‌তো হোক।” জবাবে পরী লেখেন, “হোক, কষ্টের অবসান”। পরীর এমন জবাবে অনেকেই তখন রাজের সাথে বিচ্ছেদের আভাস পেয়েছিলেন!

এদিকে মঙ্গলবার রাতে রাজের উদ্দেশে দেয়া একটি স্ট্যাটাসে গুরুতর অভিযোগ করেন পরী। যেখানে তিনি বলেন, রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন। সেই বোন আর রাজ মিলে পরীর গায়ে হাতও তুলেছে। পরবর্তীতে পরী সেই স্ট্যাটাসটি ডিলিট করে দেন।

তবে এসব বিষয়ে যোগাযোগ করেও পরী কিংবা রাজের কাছ থেকে কোনে বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:ডিভোর্স নিউজ পরী রাজ সিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…