চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

আজ (২০ জুন) শনিবার নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এই কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, চুয়াডাঙ্গায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা ছাঁটাই ও কর্তনের কাজের জন্য কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওজোপাডিকো।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বড়বাজার ফিডারের দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া ও বঙ্গজপাড়া। এছাড়া নিউ মার্কেট ফিডারের বড়বাজার-নিউ মার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের উভয় পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়াও এর অন্তর্ভুক্ত।

ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: নেসকোবিদ্যুৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

পরবর্তী
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT