চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারি বৃষ্টিতে বন্যার ঝুঁকি যেসব জেলায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ, বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবে গেছে শহর ও রাস্তা, ঝুঁকি বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ভারি বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি সমতল দ্রুত বাড়ছে, ফলে নতুন করে বন্যার ঝুঁকিতে পড়েছে অন্তত ৯টি জেলা। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আজ ৩০ মে শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। এর মধ্যে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। এতে করে ফেনী জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই এবং সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিনদিন পর্যন্ত বাড়তে পারে। এই সময় নদীগুলোর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

Banglabid

পূর্বাভাসে আরও বলা হয়েছে, একই সময় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উচ্চমাত্রার জোয়ার দেখা দিতে পারে। এতে উপকূলীয় নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় ভোগান্তির মুখে পড়তে পারে।

পরিস্থিতি পর্যবেক্ষণে ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পানি উন্নয়ন বোর্ড দিবা-রাত্রি খোলা কন্ট্রোল রুম চালু করেছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যার ঝুঁকিভারি বৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর সাথে নতুন চুক্তি করতে চায় আল নাসের

পরবর্তী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন

পরবর্তী
শহীদ জিয়াউর রহমানের স্মরণে শ্রদ্ধা নিবেদন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরে ভিড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা না হওয়ায় এ’বছর হজে যেতে পারছেন না ৪২ বাংলাদেশী

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT