কিশোরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে চলমান আন্দোলনে বিএনপি লিফলেট বিতরণ করছে।
বুধবার ২৭ ডিসেম্বর ভোট কেন্দ্রে না যাওয়া ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা বিষয়ে লিফলেট বিতরণ করছে পাকুন্দিয়া উপজেলা বিএনপি।
জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ চলছে।







