বাংলাদেশ

দুঃস্থ বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ

বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুঃস্থ গরিব বাক- শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ডেভ ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা আপনার আমার আপনজন তাদের অন্তত এক বেলা গরুর মাংস খাবার ব্যবস্থা করে দেওয়া।

রাজধানীর ঢাকার অভয় দাস লেন এ শহীদ নবী স্কুল প্রাঙ্গনে সাদেক এগ্রো লিমিটেড, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহাম্মেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব ও ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্যদের সহযোগিতায় প্রায় ২৫০ থেকে ৩০০ গরীব অসহায় ও দুঃস্থ বাক- শ্রবণ প্রতিবন্ধীদের  মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর রোকোন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন  ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল হাসান সোহেল, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সালেহ আহমেদ ও শাহনেওয়াজ চৌধুরী, জাহিদ হাসান দিপু, বেবি জামান, আব্দুল্লাহ আল ইউসুফ সহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেফ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি শওকত আলী এবং দোভাসি হিসেবে ছিলেন নাহিদ আহমেদ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…