চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার দায়ে ভেঙে দেয়া হলো ঢাকা উত্তর আওয়ামী লীগের ২৭টি কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
ঢাকা উত্তর আওয়ামী লীগের ২৭টি কমিটি ভেঙে দেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান আন্দোলন মোকাবেলায় ব্যর্থ ও নিস্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধিভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি কমিটি ভেঙে দেয়া হয়েছে৷

বৃহস্পতিবার ২৫ জুলাই রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়৷

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ঘণ্টা ব্যাপী এই সভা চলে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সভা শেষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কমিটি ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্দোলনে, সংগ্রামে আমরা তাদের পাচ্ছি না। অনেকেই নিস্ক্রিয়। তাই আমরা মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দিয়েছি।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের স্থানীয় কার্যালয়ে হামলা হয়৷ এ সময় দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি৷ এমনকি দলীয় নির্দেশ থাকলেও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি৷

সাংগঠনিক দুর্বলতায় সরকার বিরোধীরা আধিপত্যের সুযোগ পেয়েছিলেন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমনকি সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকরা আন্দোলন মোকাবেলায় সরাসরি অংশ নেননি বলেও অভিযোগ উঠে।

ট্যাগ: আওয়ামী লীগকোটা আন্দোলনছাত্র আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা’

পরবর্তী

পুলিশ হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: ডিবিপ্রধান

পরবর্তী
পুলিশ হত্যার পর ঝুলিয়ে রাখা মানুষের ছবি, জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: ডিবিপ্রধান

র‍্যাবের হেলিকপ্টার উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, গুলি নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার থেকে গুলি নয়, উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে: র‍্যাব

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যে ভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT