ব্যাংকে টাকা নেই, ডলারও নেই। কথাটি বলেছেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মুনসুর। ব্যাংকিং খাতের দুরাবস্থার কারণ নিয়ে এক আলোচনায় তিনি আরো বলেছেন, ইসলামীসহ বেশ কয়েকটি ব্যাংক আমানত ভেঙে দায় মেটাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন রেখে এই অর্থনীতিবিদ বলেছেন, এভাবে থালা-বাসন বিক্রি করে কতদিন পোলাও-কোর্মা খাওয়া যাবে। রপ্তানির তথ্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকিং খাতের শে^তপত্র করা হলে দেখা যাবে, কেন্দ্রীয় ব্যাংক ক্ষমতাবানদের কাছের মানুষদের সঙ্গে যোগসাজশ করে আরো বেশি তথ্য লুকিয়ে রেখেছে।






