চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বদলীয় সভায় যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি সমাবেশের দৃশ্য, হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা, না করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চুড়ান্ত করতে সর্বদলীয় সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। সকল রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

Banglabid

সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে ‘বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না’ এমন খবর প্রকাশ হয়। কিন্তু দলটির স্থায়ী কমিটির এই সদস্য একটি গণমাধ্যমের কাছে ওই খবরকে ‘ভুল সংবাদ’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানিয়েছেন, বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যাবেন। তিনি আরও জানিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন, এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।

Reneta

সেদিন ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আজ বিকেল চারটায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক শুরু হবে, যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ।

এই সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য সেইসাথে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনে উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত বছরের ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের মাধ্যমে ‘বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে’ এমন ঘোষণা দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসর্বদলীয় সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT