শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা
শিগগিরই বাংলাদেশে আসছে ভারতের একটি দল

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, দুই দেশের প্রতিনিধিরা তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে আসছে।
আজ (২২ জুন) শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা একথা নিশ্চিত করে বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন-পুরনো মিলিয়ে মোট দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও নবায়ন হয়েছে।
বৈঠকে প্রযুক্তিগত অংশীদারত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ দশটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ।
টানা তৃতীয়বার নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই কোন দেশের সরকার প্রধানের প্রথম সফর।






