সৌদী আরবের তায়েফ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা, প্রবাসীদের সুবিধা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও করণীয় সম্পর্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে তায়েফ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য প্রবাসীদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাত্রী সেবার মান উন্নয়ন, এয়ারপোর্টে হয়রানি রোধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এছাড়া বিমানের সিডিউল বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় সংগঠনের সভাপতি এমারত হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ এনায়েত হোসেন সরকার, ফাইন্যান্স ম্যানেজার এসএম মোসাদ্দেক চৌধুরী, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চ্যানেল আইয়ের সৌদী আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।








