চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত শৃঙ্খলা নিশ্চিতে ডিএনসিসি প্রশাসকের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, তেজগাঁও এলাকার সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ‘বর্তমানে তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যেন জনসাধারণের চলাচলে দুর্ভোগ না হয় সেটি নিশ্চিত করতে হবে। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আমরা ধাপে ধাপে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবো। কিন্তু তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত ব্যস্ততম এই সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’

আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে রাজধানীর তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

Banglabid

ডিএনসিসি ডিএমপি’র ট্রাফিক বিভাগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের অংশগ্রহণে এই সভার আয়োজন করে।

সভার শুরুতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিরা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান রাখার স্থায়ী সমাধানের জন্য একটি বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান।

সভাপতির বক্তৃতায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তেজগাঁও রেলগেটের দুই পাশে লেগুনা ও টেম্পু দাঁড়াতে পারবে না উল্লেখ করে বলেন, ‘রেলগেটের দুই পাশে এমন ব্যস্ততম সড়কে লেগুনা ও টেম্পুর স্ট্যান্ড করা হয়েছে। এধরনের লেগুনা ও টেম্পু স্ট্যান্ড এখানে কোনোভাবেই থাকতে পারবে না। ডিএমপি’র ট্রাফিক বিভাগকে আহ্বান করছি আপনারা এই সড়কে কোন লেগুনা বা টেম্পু দাঁড়াতে দিবেন না।’

Reneta

সাতরাস্তা হয়ে ফার্মগেটে যাওয়ার জন্য সোজা একটি রেলক্রসিং করার বিষয় সভায় উত্থাপিত হলে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ডিএনসিসি’র প্রকৌশল বিভাগ বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এটি যদি কার্যকরী হয় তাহলে রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা পদক্ষেপ নিব।’

সভা শেষে ডিএনসিসি প্রশাসক অন্যদের সঙ্গে নিয়ে তেজগাঁও প্রধান সড়ক ও ট্রাক স্ট্যান্ডের আশেপাশের এলাকা এবং বিটিসিএল ও গৃহায়ণ কর্তৃপক্ষের খালি ও পরিত্যক্ত কার্যালয়ের জায়গা ঘুরে দেখেন।

এসময় বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি নিয়ে বিটিসিএল ও গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

সভায় ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, ডিএনসিসি’র মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও কার্যকরী সভাপতি সৈয়দ মোহাম্মদ বকতিয়ার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসি প্রশাসকতেজগাঁও রেলগেটসাতরাস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT