চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতরাস্তা থেকে সরে গিয়ে পাশে অবস্থান নিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সাতরাস্তা থেকে সরে গিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকে তারা সেখানে অবস্থান নেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা মূল সড়ক ছেড়ে শুধু রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ফলে ধীরে ধীরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

Banglabid

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।

অবরোধ চলাকালে সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় অফিসগামী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে রাজপথে অবস্থান নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগ।

এর আগে মঙ্গলবারও (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা একই দাবিতে সাতরাস্তা মোড়ে প্রায় আধঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেদিনও বিক্ষোভ শেষে তারা ক্যাম্পাসে ফিরে যান।

Reneta

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেজগাঁও ট্রাফিক বিভাগসাত দফাসাতরাস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT