সাতরাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও বাঁকানো রাস্তার ছবি, যা ট্রাফিক সচেতনতা প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর সাতরাস্তায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ (৪ জুন) বুধবার রাত ১টার দিকে সাতরাস্তার ফ্লাইওভার থেকে নামার মুখে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, নিহত মোটরসাইকেল চালক মগবাজার হয়ে সাতরাস্তা ফ্লাইওভার দিয়ে নামছিলেন। সেসময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন।
ওসি আরও জানান, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






