১০৩ জনকে গুম-খুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের নির্দেশ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
১০৩ জনকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১।
বুধবার (১৪ জানুয়ারি) আসামির অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত।
গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। এতে গাজীপুরে জিয়াউলের উপস্থিতিতে সজলসহ তিন জনকে হত্যা, বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত নজরুল ইসলাম মল্লিকসহ ৫০ জনকে হত্যা এবং সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে কথিত বনদস্যু দমনের আড়ালে ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়।
গুম খুনের মহাকাব্যিক ভূমিকায় জিয়াউল আহসান ছিলেন বলে দাবি করে প্রসিকিউশন। আসামির আইনজীবীরা প্রসিকিউশনের আনা অভিযোগের বিরোধিতা করে অব্যাহতির আবেদন করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






