চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেবাচিম হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১০:৩০ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল, বাংলাদেশ
A A
শেবাচিম হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের অফিস অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামকে। তাকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

গতকাল ৯ অক্টোবর বুধবার রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. সাইফুল ইসলামকে ওএসডির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা অবিলম্বে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব তার পরবর্তী কর্মকর্তার কাছে হস্তান্তরপূর্বক আগামী ২ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তৃতীয় কর্মদিবসে বর্তমান কর্মস্থল (শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল) থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

Banglabid

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন নানা অনিয়ম এবং দুর্নীতির ঘটনায় আলোচিত ডা. এইচএম সাইফুল ইসলাম। ওইদিন একটি পদত্যাগপত্রে স্বাক্ষরও করেন তিনি।

এরপর থেকেই কর্মস্থলে ছিলেননা ডা. এইচ এম সাইফুল ইসলাম। তবে হাসপাতাল সূত্র বলছে, ২৯ সেপ্টেম্বর পদত্যাগপত্রে স্বাক্ষরের পর পুনরায় ছুটির আবেদন করেন তিনি। ছুটি শেষ না হতেই তাকে ওএসডি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরে।

যদিও ওএসডি হওয়ার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন ডা. এইচএম সাইফুল ইসলাম।  তিনি বলেন, বর্তমানে আমি ছুটিতে আছি। এখন পর্যন্ত ওএসডির কোন আদেশ আমি পাইনি, এমনকি বিষয়টি জানিও না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেন তিনি।

Reneta

তবে ওএসডি’র বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন। তিনি বলেন, পরিচালকের ওএসডি’র চিঠি পেয়েছি। তবে নতুন করে পরিচালক পদে কাউকে দেওয়া হয়নি। আপাতত আমাকেই ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওএসডিশেবাচিমস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT