চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়রানির শিকার ঢাবি শিক্ষার্থীদের প্রক্টরের সাথে যোগাযোগের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সাহায্যে এগিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টররা।

বুধবার ৩১ জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিবৃতিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অযথা হয়রানির শিকার হয়ে থাকে, তাহলে ছাত্রদের সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুকের সাথে এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদের সাথে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

২৯ জুলাই আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

যোগাযোগ:
সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক – মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮
সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ – মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনঢাবি শিক্ষার্থীযোগাযোগের নির্দেশহয়রানির শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT