বাংলাদেশ

ঢাকা থেকে ইটালি সরাসরি ফ্লাইট চালু

আকাশে উড়ন্ত বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান, যা ঢাকা থেকে ইটালি সরাসরি ফ্লাইটের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমদাদুল হক এমদাদ: ঢাকা থেকে ইটালিতে সরাসরি উড়োজাহাজের ফ্লাইট চালু হয়েছে। দীর্ঘ ৯ বছর পর ইটালির মাটি স্পর্শ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই ফ্লাইট চালু হওয়ার মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা-বণিজ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটবে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

২৭ মার্চ ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট রাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে, পৌঁছায় স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়। বোয়িং ৭৮৭ ড্রিম লাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হচ্ছে।

ঢাকা থেকে ইটালি সরাসরি ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালির আন্তজার্তিক এয়ারপোর্টে ফিতা কেটে ঢাকা-রোম ফ্লাইটের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

বাংলাদেশ থেকে আগত যাত্রীরা উড়োজাহাজের সার্ভিসে সন্তুষ্টির কথা জানিয়েছেন। পাশাপশি দীর্ঘ দিনপর রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজে চড়ে যেতে পারায় আনন্দিত প্রবাসী বাংলাদেশীরা।

ফিরতি ফ্লাইটে ২৫৪ জন যাত্রী নিয়ে রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে উড়োজাহাজটি।

বিষয়:ইটালি ফ্লাইট রোম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…