চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বামী তৌফিক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, সকাল ৮টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে দীপু মনি কলাবাগানের বাসায় পৌঁছান। তিনি সেখানে অবস্থান করছেন এবং তার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Banglabid

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল কার্যকর থাকবে। এ সময় দীপু মনি প্রয়াত স্বামীর মরদেহ দেখা এবং জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার আগে তাকে কারাগারে ফিরে যেতে হবে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নাওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানের নিজ বাসভবনে নেওয়া হয়েছে। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তৌফীক নাওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোকও করেছিলেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চা করতেন তিনি। গত ২৭ মে হুইলচেয়ারে করে স্বজনদের সঙ্গে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে আদালতে গিয়েছিলেন তিনি।

Reneta

এর আগে তৌফিক নাওয়াজের অসুস্থতার কথা জানিয়ে দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। গত ২৭ মে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে ওই আবেদন করা হলেও তখন তাতে সাড়া মেলেনি।

২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও একাধিক মামলায় নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাবন্দিদীপু মনিপ্যারোলে মুক্তিসাবেক শিক্ষামন্ত্রীস্বামী তৌফীক নাওয়াজস্বামীকে শেষ বিদায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

পরবর্তী

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

পরবর্তী
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT