চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে যা বললেন দীপ্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চ্যানেল আই-এর আলোচিত টক শো ‘টু দ্য পয়েন্ট’ উপস্থাপনা করে ব্যাপকভাবে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আবদুল আজিজ চেয়েছিলেন সবার প্রিয় মুখ দীপ্তিকে নায়িকা বানাতে।

তিনি জানিয়েছিলেন, সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। গল্প-স্ক্রিপ্ট লিখছেন, সেটি জন্য নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান।

পরিচিতজনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাব দেয়া হয়। তবে বিনয়ের সঙ্গে নায়িকার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি।

চ্যানেল আই অনলাইনকে দীপ্তি বলেন, উপস্থাপনা আমার পেশা। এই কাজটি আমার সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। স্টুডিও ছাড়ার আগেও দীপ্তিকে নেতিবাচক মন্তব্য করেন।

ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যেখানে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বর্তমানে তিনি চ্যানেল আই-তে “এখন কি চাই?”নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদীপ্তি চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT