শেখ হাসিনার ভারত সফরকে স্বাভাবিক ও নিয়মিত সফর হিসেবে দেখে বেশি প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে তারা বলেছেন, এই সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য অগ্রগতির ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ আছে। বিশ্লেষকরা মনে করছেন, ঝুলে থাকা তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি হলেও চীনের সাথে অর্থনৈতিক সখ্যতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভূ-রাজনৈতিক ভুল প্রচারকে দূর করার সুযোগ নেবেন প্রধানমন্ত্রী। মাশরুর শাকিলের রিপোর্ট।






