চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’র চেয়ে আমার ছবিগুলো ভালো: ডিপজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

শুরু থেকে বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির ঘোর বিরোধিতা করে আসছেন প্রযোজক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বারবার তিনি বলছেন, এদেশে ইন্ডিয়ান ছবি চলে না। এমনকি হলগুলোতে হাউজফুল যায় না। তার কথা, দর্শক বলে বাংলাদেশে বাংলা ছবির কাছে ইন্ডিয়ান ছবি কিছুই না।

৭ সেপ্টেম্বর বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশে শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পেয়েছে। ওই ছবির প্রসঙ্গ তুলে ডিপজল বলেন, হল মালিক, দর্শক সবাই বলে ওই ছবির (জওয়ান) চেয়ে আমার ছবিগুলো ভালো। ভালো মন্দ যাই হোক, আমার কথা হচ্ছে ইন্ডিয়ান ছবি এদেশে কেন আসবে? শুরু থেকে আমি এর বিপক্ষে। আমরা বাঙালি, আমাদের ভাষা নিয়ে থাকতে চাই। অন্যদেশের সিনেমা এবং সেই দেশের কথা আমরা বলতে শুনতে রাজি না।

সরকারের উদ্দেশ্য তিনি বলেন, বাংলাদেশে যেন ইন্ডিয়ান ছবি না আসতে পারে এজন্য জোর পদক্ষেপ নেয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের এদিকে খেয়াল রাখা উচিত। ইন্ডিয়ান ছবি আসার পর মানি লন্ডারিং হচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? বাংলাদেশে সিনেমা নাকি ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে, কোথায় রিলিজ হচ্ছে? কেউ কি বলতে পারবে বাংলাদেশের সিনেমা ইন্ডিয়াতে কোথায় কত তারিখ রিলিজ হয়েছে? এখানে মানি লন্ডারিং হচ্ছে।

এর আগে ‘পাঠান’ মুক্তির আগে ডিপজল বলেছিলেন, সিনেমার সংকট থাকলে আমাদের নিজের সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল।আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়।

সর্বশেষ ডিপজল অভিনীত ও প্রযোজিত ঘর ভাঙা সংসার মুক্তি পেয়েছে। এই অভিনেতা দাবি, তার সিনেমা মুক্তির পর হাউজফুল গেছে। তিনি আরও বলেন, আরও তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একে একে সবগুলো সিনেমা মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানডিপজললিড বিনোদনহিন্দি ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোকে নিয়ে কোন পরিকল্পনা ছিল না: কঙ্গো মিডফিল্ডার

জুন ১৮, ২০২৬

ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউস

জুন ১৮, ২০২৬

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুন ১৮, ২০২৬

গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT