চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের ভ্যান চালককে হত্যা করে ভ্যান চুরি

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১:৪৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের ঘোড়াঘাটে মেহেদুল ইসলাম নামে এক ভ্যান চালকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমিতে পড়ে থাকা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নে। ওই ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমি থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান,পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মেহেদুল ইসলাম (৫২)। প্রতিদিন মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে সংসার চালান। তবে ভ্যান চালিয়ে সোমবার রাতে বাড়ি ফেরেননি তিনি। মঙ্গলবার ভোরে তার মরদেহ মিলেছে রাস্তার পাশের ধানের জমিতে। তবে,তার চালিত ভ্যান গাড়িটি পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে মেহেদুলকে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মেহেদুল ইসলাম সিংড়া ইউনিয়নের আব্দুল্লাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। চার মেয়ে ও দুই ছেলে নিয়ে তার সংসার। বড় দুই মেয়ের বিয়ে দিলেও তার কাঁধে ছিল ছয় সদস্যের পরিবার।

৩ নম্বর সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। মেহেদুলের পরনে থাকা লুঙ্গি দিয়েই বেঁধে রাখা ছিল তার অর্ধনগ্ন মরদেহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরভ্যান চালকভ্যান চুরিহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা: হামে শিশু মৃত্যুর প্রথম ঘটনা

এপ্রিল ২৪, ২০২৬

বুথে ভিড়, মাঠে সংঘর্ষ: পশ্চিমবঙ্গের নির্বাচনে দ্বৈত চিত্র

এপ্রিল ২৪, ২০২৬

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT