চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
কর্পোরেট নিউজ
A A

দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করেন রানা ইসলাম। পেশায় একজন মোটর শ্রমিক। তাদের ছোট্ট সংসারে একটি ফ্রিজ খুব দরকার। তাই রানা ও তার স্ত্রী মিলে প্লাস্টিকের ব্যাংকে গত এক বছর যাবৎ টাকা জমাতে থাকেন। সম্প্রতি সেই ব্যাংকটি কেটে দেখেন ২৯ হাজার টাকার মতো জমেছে। সঙ্গে আরো কিছু টাকা মিলিয়ে চলতি মাসের ১৪ তারিখ ওয়ালটনের একটি ফ্রিজ কেনেন রানা।

এই ফ্রিজটি কিনতেই তার জীবনে ঘটে গেছে বড় এক চমকপ্রদ ঘটনা। ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ২০ লাখ টাকা। সেই টাকা ব্যবসায় খাটিয়ে এখন ভাগ্য বদলের স্বপ্নপূরণের পথে রানা ইসলাম।

গত ১০ অক্টোবর তারিখ থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যেকোন ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা ইসলাম।

মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, সার্কেল এএসপি শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন খান, কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল এবং সাব-ইন্সপেক্টর নূর আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান ও গণেশতলা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সাত্তার হোসাইন।

অনুষ্ঠানে রানা ইসলাম বলেন, আমার ছোট্ট সংসারের জন্য একটি ফ্রিজ খুব দরকার ছিল। প্রতিবেশীদের বাসায় কিছু রাখতে গেলে প্রায়ই বলতো ফ্রিজে জায়গা নেই। এতে খুব অপমানিত বোধ হতো আমাদের। তাই ফ্রিজ কেনার জন্য বছর খানেক আগে থেকে প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাই। জমানো সেই টাকা দিয়ে কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবো আমার স্ত্রী জিজ্ঞেস করলে বলি- ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা; দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, ডিজাইনও সুন্দর।

Reneta

এরই প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর শহরের গণেশতলা ওয়ালটন প্লাজা থেকে ৪১ হাজার ২০০ টাকায় ৩১৬ লিটারের একটি ফ্রিজ কেনেন রানা। কেনার পর ফ্রিজটি ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটনের কাছ থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা উপহার পাওয়ার একটি এসএমএস আসে। প্রথমে তার বিশ্বাস হয়নি। কেননা একটি ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পাওয়া যাবে তা তিনি কল্পনাও করেননি। ঢাকার হেড অফিস থেকে ফোনে বিষয়টি নিশ্চিত করার পর তার বিশ্বাস হয়।

রানা বলেন, ওয়ালটন যে ক্রেতাকে দেয়া কথা শতভাগ রক্ষা করে তার প্রমাণ আমি নিজেই। ওয়ালটনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার গোটা জীবনকে পাল্টে দেয়ার জন্য।

উল্লেখ্য, অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করে আসছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানান সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন ফ্রিজওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকামোটর শ্রমিক রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

জুন ২০, ২০২৬

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT