চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে কেন ‘চোখে জল’ দিলজিতের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

অভিনেতা হিসেবে হোক কিংবা গায়ক দিলজিৎ দোসাঞ্জ নামটির খ্যাতি এখন বিশ্বজোড়া। বিশেষত গায়ক হিসাবে আমেরিকা থেকে কানাডা এমনকি লন্ডনেও ছড়িয়ে পড়েছে দিলজিৎ দোসাঞ্জের পসার। এই মুহূর্তে দিল-লুমিনাতি ট্যুরে লন্ডনের বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছেন দিলজিৎ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে ছিল দিলজিতের কনসার্ট। আর সেই কনসার্ট চলাকালীনই এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায় দিলজিৎকে। আর তাতেই ‘চোখে জল’ চলে আসে তার। কিন্তু কে এই মহিলা?

তিনি আর কেউ নন, দিলজিৎ দোসাঞ্জের মা। এদিন সেই আবেগঘন মুহূর্তে শুধু মাকে জড়িয়ে ধরা-ই নয়, তাঁকে প্রণাম করতেও দেখা যায় দিলজিতকে। আবেগঘন সেই মুহূর্তে ছেলের জন্য চোখে জল চলে আসে দিলজিতের মায়ের।

গায়ক বলেন, ‘বাই দ্য ওয়ে, ইনি আমার মা।’ এরপর মাকে জড়িয়ে ধরে চোখে জল এসে যায় দিলজিতেরও। এরপর দিলজিৎ আরও এক মহিলাকে প্রমাণ করে তার সঙ্গে হাত মেলান। কিন্তু ইনি আবার কে? তার সঙ্গেও দর্শক-শ্রোতাদের আলাপ করিয়ে দেন দিলজিৎ। তিনি বলেন,’ইনি হলেন আমার বড় দিদি। আমার পরিবার আজ এখানে উপস্থিত।’ দিলজিৎ দোসাঞ্জের ম্যানচেস্টারের সেই কনসার্টের আবেগঘন মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়া।

বরাবরই দিলজিৎ অবশ্য ভীষণই ‘প্রাইভেট পার্সন’। তিনি নিজের পরিবার নিয়ে কোনদিনই খুব বেশি কথা বলেন না। এমনকি গায়কের বিয়ে, স্ত্রী নিয়ে নানান গুঞ্জন রয়েছে। দিলজিৎ সে বিষয়েও কখনও কোন কথা বলেননি।

তবে চলতি বছর এপ্রিলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক প্রতিবেদনে লেখা হয়েছিল, দিলজিতের এক বন্ধু জানিয়েছেন গায়ক-অভিনেতা একজন ভারতীয়-আমেরিকান মহিলাকে বিয়ে করেছেন এবং তাদের এক ছেলেও রয়েছে। আর দিলজিতের সেই স্ত্রী ও ছেলে বর্তমানে আমেরিকায় থাকেন।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাগায়কদিলজিৎ দোসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT