চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আইসিইউতে দিলীপ কুমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
বিনোদন
A A
দিলীপ কুমার (১৯২২-২০১৭)

দিলীপ কুমার

ক’দিন আগেই হাসপাতাল ছেড়ে বাসায় গিয়েছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্টের জটিলতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। আগাম সুরক্ষার কথা ভেবেই ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে রাখা হয়েছে আইসিইউতে।

সংবাদ সংস্থা পিটিআইকে হাসাপাতালের এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় দিলীপ কুমারকে হিন্দুজা হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করানো হয়, পরবর্তীতে চিকিৎসকরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণে রাখার জন্য আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।

এরআগে গত ৬ জুন এই হাসপাতালেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। পরবর্তীতে জানা যায় বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে পানি জমেছে। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে বাসায়ও ফিরেছিলেন তিনি।

একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দিলীপ কুমারের শারিরীক অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি দেননি পত্নী সায়রা বানু কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ।

বেশ কিছু বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় শয্যাশায়ী তিনি। গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তার দুই ছোট ভাই আসলাম খান (৮৮) ও এহসান খানকে (৯০)। সেই কারণে ২০২০ সালের ডিসেম্বরে জন্মদিনও পালন করেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তীদিলীপ কুমারফুসফুসবলিউডশ্বাসকষ্টহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT