চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ভারতীয় সাবেক স্পিনার দিলীপ দোশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় সাবেক স্পিনার দিলীপ দোশির ছবি, ক্রিকেট মাঠে বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সাবেক স্পিনার দিলীপ দোশি ৭৭ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ দিন লন্ডনে বসবাসরত দিলীপ সোমবার হৃদযন্ত্রজনিত সমস্যায় মারা গেছেন বলে জানাচ্ছে জনপ্রিয় ক্রীড়ামাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। ১৯৭৯-৮৩ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলে খেলেছিলেন এ বাঁহাতি স্পিনার।  

বাঁহাতি ক্লাসিক অ্যাকশনের স্পিনার দিলীপ ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন, নিয়েছেন ১১৪ উইকেট। এরমধ্যে ৬ বার ইনিংস বা ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। ১৫ ওয়ানডে খেলা দিলীপ ২২ উইকেট নিয়েছেন ৩.৯৬ ইকোনোমি রেটে। পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সৌরাস্ত্র, বেঙ্গল, ওয়ার্কশায়ার এবং নটিংহ্যাশায়ারের হয়ে।

৩২ বছর বয়সে টেস্ট অভিষেক হয় দোশির। নটিংহ্যামশায়ারে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গারফিল্ড সোবার্সের দ্বারাও তিনি প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছিলেন। ১৯৮০ সালের দিক থেকে ভারতীয় ক্রিকেট যেভাবে পরিচালিত হচ্ছিল তার সাথে মতৈক্য না হওয়ায় নীরবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন।

২০০৮ সালে ক্রিকেইনফোর সাথে কথোপকথনে দিলীপ মন্তব্য করেছিলেন, ‘স্পিন বোলিং বুদ্ধিমত্তার লড়াই।’ ১৯৮১ সালের মেলবোর্ন টেস্টে ভারতের জয়ে তিনি পাঁচ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলীপভারতমোলবোর্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT