চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে সরকার যেভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ করছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বেগ জানিয়ে বলেছে, গণতন্ত্রের জন্য গণমাধ্যমকর্মীসহ সবার বাকস্বাধীনতার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে (বাংলাদেশে) নির্বাচনের বছরে।

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা এবং তিনিসহ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সরকার ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা ইতিমধ্যে দেখেছি, যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ বাক্‌স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছে। সরকার একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করছে। এই তো গতকাল (বুধবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদাপোশাকে বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এরপর প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে (ডিজিটাল নিরাপত্তা আইনে) মামলা করেছে। এ মাসের শুরুর দিকে আল-জাজিরার একজন প্রতিবেদকের ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘মোটাদাগে আমি যেটা বলতে চাই, তা হচ্ছে সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে আমরা আগের মতোই গভীরভাবে উদ্বিগ্ন। একটি দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যমসহ সবার বাক্‌স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে নির্বাচনের মতো বছরে। দায়িত্ব পালনের কারণে কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি, হেনস্তা, শারীরিকভাবে আক্রমণ অথবা গ্রেপ্তার করা উচিত নয়।’

পরে ওই সাংবাদিক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে আরেকটি প্রশ্ন করেন। তিনি জানতে চান, নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা (বাংলাদেশের) প্রধানমন্ত্রীকে একটি খোলাচিঠি দিয়েছেন এবং সেটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। এসব বিশ্বনেতার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও আছেন। একজন নোবেলজয়ী ব্যক্তিকে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানির বিষয়ে মার্কিন সরকারের অবস্থান কী?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘অধ্যাপক ইউনূসের বিষয়টি নিয়ে সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত চিঠির ব্যাপারে আমরা অবগত আছি। চিঠিতে স্বাক্ষরকারীদের মতো আমরাও অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করি। তার নোবেল শান্তি পুরস্কারসহ আরও অন্যান্য আন্তর্জাতিক সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট। তবে এ বিষয়ে আমার কাছে এ মুহূর্তে নির্দিষ্টভাবে বলার মতো কিছু নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনপররাষ্ট্র দপ্তরপ্রথম আলোবাকস্বাধীনতাশামসুজ্জামানসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT