চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুরু দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠলো দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের!

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দীর্ঘদিন ধরে এমন একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য প্রধান অতিথির বক্তব্যে এসময় ‍কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর বলেন, “চলচ্চিত্র হচ্ছে বিশ্বকে বোঝার মাধ্যম।  কারণ ইমেজ যেকোনও ভাষার চেয়ে শক্তিশালী। ” তিনি আরও বলেন, “আমাকে জুরি হিসেবে মনোনীত করায় আমি সম্মানিত বোধ করছি।” 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসিনেমার সাথে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। বিশেষ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উৎসবে সহযোগিতা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এই উৎসবে চীনের ১৬টি সিনেমা দেখানোর সুযোগ করে দেয়ায় উৎসব পরিচালককে ধন্যবাদ জানান। সেই সঙ্গে চীনের ছবিগুলো উপস্থিত দর্শকদের দেখারও আমন্ত্রণ জানান।

এসময় ইন্ডিপেন্ডেন্ট একটি চলচ্চিত্র উৎসব প্রতি বছর চালিয়ে যাওয়া কষ্টসাধ্য বিষয় বলে আক্ষেপ প্রকাশ করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

Reneta

মুজতবা জামাল বলেন, শেষ এক বছর আমরা কী করেছি, তার প্রতিফলন ঘটবে আগামি ৯দিন। বলেন, একটি ভালো উৎসব উপহার দিতে এবারও চেষ্টার কমতি রাখিনি।

এসময় তিনি উৎসব পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এবারের উৎসবে উদ্বোধনী ছবি ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজমের ‘ফেরেশতে’, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। এই ছবিটির পর পরই দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে। ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন ও অলিয়ঁস ফ্রঁসেজ।

বিভিন্ন দেশ ও ভাষার চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ‘মুজিব’ ছাড়াও রয়েছে বাড়ির নাম শাহানা, নোনা পানি, মনলোক, মুন্তাসির, আজব ছেলে, ইতি চিত্রা, জাস্ট অ্যা জোক ডার্লিং,লীলাবতি নাগ, মেঘের কপাট, সাবিত্রী এবং ইছামতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ মুজতবা জামালঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় উৎসবলিড বিনোদনশর্মিলা ঠাকুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT