ফুটবল

ম্যারাডোনার ‘স্বর্গে কোক নেই, শুধুই পেপসি’

কিংবদন্তির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

ম্যারাডোনা স্মরণে কনসার্টের বিশাল ব্যানার, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলো জ্বলজ্বল করছে এমন একটি বিলবোর্ডে ম্যারাডোনার ছবি ও তার জন্ম বছর উল্লেখ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকার পরিবার খবরের সত্যতা নিশ্চিত করেছে।

মঙ্গলবার প্রয়াত ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্টে বেশকিছু অদ্ভুত বার্তা ভাসে। অপ্রত্যাশিত পোস্টগুলো বিস্ময় ছড়াতে থাকে। বিশ্বব্যাপী ভক্ত-অনুসারীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যারাডোনার পরিবার থেকে পরে পোস্টগুলো এড়িয়ে যেতে বলা হয়।

‘ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং আমরা অনুতপ্ত যে সেটা আপনাদের জানাতে পারিনি। যতদ্রুত সম্ভব আমরা এ অবস্থা থেকে ফিরে আসার চেষ্টা করছি।’ কিংবদন্তির পরিবার থেকে এমন বক্তব্য আসে।

ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে আসা প্রথম পোস্টটি ছিল এমন, ‘তুমি জানো আমার মৃত্যু নিয়ে মিথ্যা বলেছি, না?’

আলোড়ন তোলা অন্য পোস্টগুলো ছিল এমন, ‘স্বর্গে কোনো কোক নেই, শুধুই পেপসি।’ ‘এক টুকরো অ্যানিমি বর্তমানে অন্য যেকোনো কিছুর চেয়ে ভালো।’ ‘দীর্ঘজীবী হও মেসি, সিআর-৭ হল…!’

বিষয়:আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনা ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…