বাংলাদেশ

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৪ জন

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনার টিকা গ্রহণের জন্য প্রস্তুত, দেশের করোনা পরিস্থিতি উন্নতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯০৪ তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১৪ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৬ জন। শনাক্তের হার পাঁচ দশমিক ৬৮ শতাংশ। মৃত্যুর হার মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৭৬৮টি জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট আক্রান্ত ৬০ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৬৪ লাখ ৯৮ হাজারের বেশি, সুস্থ ৫৮ কোটি ৪৯ লাখের বেশি।

বিষয়:করোনাকরোনা ভাইরাস শনাক্তবাংলাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…