জনপদ

টাঙ্গাইলে ডায়রিয়ায় শতাধিক আক্রান্ত

একজনের মৃত্যু

টাঙ্গাইলে ডায়রিয়ায় শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসা চলাকালে রোগীর পরিবারের সদস্যরা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি এলকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া ওই এলাকার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই এলাকাটিতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ শতাধিক নারী পুরুষ। এরমধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে।

আলেয়া নামের এক নারী জানান, তিনদিন ধরে হঠাৎ করে গ্রামের শিশু, নারী পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, এখন পর্যন্ত শিশুসহ শতাধিক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তার  মধ্যে এক নারী মারা গেছেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম জানান, আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতরদের হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…