চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি গোপনে বিয়ে সেরেছিলেন উর্মিলা-রামগোপাল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

১৯৯০-এর দশকে বলিউডে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর ও পরিচালক রামগোপাল বার্মার সম্পর্ক নিয়ে বিস্তর গুঞ্জন ছিল। এবার সেই জল্পনাকে আরও উসকে দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ভারতীয় প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ।

তার দাবি, উর্মিলা ও রামগোপাল বার্মা নাকি গোপনে বিয়ে করেছিলেন। আর এই তথ্য তিনি জানতে পেরেছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর কাছ থেকে।

সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে জ্যোতি ভেঙ্কটেশ জানান, প্রথমবার চিরঞ্জীবীর মুখ থেকেই তিনি উর্মিলা ও রামগোপাল বার্মার গোপন বিয়ের কথা শুনেছিলেন। বিষয়টি শুনে তিনি নিজেও বিস্মিত হয়ে যান।

চিরঞ্জীবীর সঙ্গে সেই কথোপকথনের স্মৃতি তুলে ধরে সাংবাদিক বলেন, অভিনেতা তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি তো একজন সাংবাদিক হিসেবে সবার সম্পর্কে লেখেন। তাহলে রামগোপাল বার্মা ও উর্মিলার বিয়ের খবর কেন লেখেননি?’

জ্যোতির দাবি, তিনি তখন চিরঞ্জীবীর কাছে প্রমাণ চান। জবাবে অভিনেতা জানান, অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে হয়েছিল। শুধু তাই নয়, সেই বিয়ে যিনি সম্পন্ন করেছিলেন, সেই পুরোহিতের ফোন নম্বরও নাকি তিনি সাংবাদিককে দিয়েছিলেন।

খবর প্রকাশের আগে বিষয়টি যাচাই করতে উর্মিলা মাতন্ডকরের সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে জানান জ্যোতি। তার কথায়, উর্মিলা তাকে বলেছিলেন, ‘আপনি আমার সম্পর্কে এভাবে কীভাবে লিখতে পারেন? আমি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই আপনি আমাকে চেনেন।’

Reneta

একই বিষয়ে রামগোপাল বার্মার কাছেও জানতে চেয়েছিলেন তিনি। তবে সাংবাদিকের দাবি, পরিচালক এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

জ্যোতি ভেঙ্কটেশ আরও দাবি করেন, উর্মিলা এই সম্পর্ককে আইনিভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু রামগোপাল বার্মা তাতে রাজি ছিলেন না। সেই কারণেই শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে যায়।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, উর্মিলা মাতন্ডকর বা রামগোপাল বার্মা কেউই কখনও এই গোপন বিয়ের দাবি প্রকাশ্যে স্বীকার বা নিশ্চিত করেননি। ফলে বিষয়টি এখনও শুধুই সাংবাদিকের দাবি হিসেবেই রয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্মিলা মাতন্ডকরগোপনে বিয়েপরিচালকরামগোপাল বার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT