চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমের কভারেই কী শেখ হাসিনার কপাল পুড়ল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের কভারে আসা অনেকের কাছেই একটি স্বপ্ন। এটি শুধু সেলিব্রেটি স্ট্যাটাস এনে দেয় না, বরং বিশ্বব্যাপী মনোযোগ কাড়ারও সুযোগ তৈরি করে। তবে এই কভার ঘিরে রয়েছে রহস্যময় এক তত্ত্ব। আর সেই তত্ত্ব মতে, টাইম ম্যাগাজিনের কভারে এলেই শুরু হয় অধঃপতন!

বলা হয়, মার্কিন এই সাময়িকীর কাভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় অধঃপতন! বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে।

টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এর মধ্যে ১৯৮২, ১৯৮৪ ও ২০০৭ সাল উল্লেখযোগ্য। তবে ১৯৮৫ সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও।

Banglabid

২০১০ সালে টাইমসের কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর কয়েক বছর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয়। সেই তালিকায় রয়েছ ক্যামব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও। ফেসবুককে সেই ধাক্কা এখনো সামাল দিতে হচ্ছে।

আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে ২০২১ সালে কভার নিউজ করে টাইম। এর কয়েক মাস পর, নজর লাগে টেসলার ওপর। শুরু হয় শেয়ার পতন।

টাইমের এই শনির কভারে ঠাঁই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবিন, বেনজির ভুট্টো, আনোয়ার সাদাত, মাহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাফিক হারিরি, বারলুসকোনি, মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসেনসহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের। শেষপর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটেছিল তা সবারই জানা।

Reneta

বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন। ২০০৬ সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায়ই আসতে পারেননি। ২০২৩ সালে হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন।

শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তাই অনেকে বলছেন, তবে কী টাইমের কভারেই কপাল পুড়ল শেখ হাসিনার?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপাল পুড়লটাইম ম্যাগাজিনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT