একের পর এক সাফল্য দেখছেন দেওলরা। ঠিক সেই সময় গুঞ্জন ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওলকে নিয়ে। সংসার ভাঙতে বসেছে এষার, এমনটাই শোনা যাচ্ছে।
গত বছর প্রায় সব অনুষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। অথচ দেওল পরিবারের সব অনুষ্ঠানে এষাকে আগে দেখা যেত তার স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি তারা আলাদা।
শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর। শোনা যাচ্ছে এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তার প্রেমিকার সঙ্গে থাকছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এষা বা ভরতের কেউই।
২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








