চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিয়াবাতের ৫ গোল, ব্রাদার্সের জালে মোহামেডানের ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের ফিরতি লেগে ব্রাদার্স ইউনিয়নকে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। সুলেমান দিয়াবাতের পাঁচ গোলে ব্রাদার্সকে ৮-০ গোলে গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল।

শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিয়াবাতের পাঁচ গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন শাহরিয়ার ইমন, জুয়েল মিয়া ও এমানুয়েল টনি। চলতি লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। জয়ে টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের উপর চাপ ধরে রাখল মোহামেডান। একমাত্র অপরাজিত দল হিসেবে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলে জেতা কিংসের পয়েন্ট ৩১। অন্যদিকে এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।

প্রচণ্ড গরমের মাঝে লড়াইয়ে মেতেছিল দুদল। ৩৪ মিনিটে প্রথম জালের দেখা পায় মোহামেডান। লিড এনে দেন শাহরিয়ার ইমন। এরপর দিয়াবাতের গোলোৎসবের শুরু হয়। প্রথমার্ধের শেষ দিকে নিজের প্রথম গোল করেন মোহামেডান অধিনায়ক। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি।

৩-০তে এগিয়ে থেকে বিরতি পর নেমে ৬৮ মিনিটের হ্যাটট্রিক করেন দিয়াবাতে। চার মিনিট পর করেন নিজের চতুর্থ গোলটি। ৭৫ মোহামেডানের ষষ্ঠ গোলটি করেন জুয়েল মিয়া। ৮৭ মিনিটে ব্রাদার্সকে সপ্তম গোল হজম করান এমানুয়েল টনি। মিনিটখানেক পরেই পঞ্চম গোলের দেখা পান মালির এই ফরোয়ার্ড।

পাঁচ গোল করে লিগের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন দিয়াবাতে। বর্তমানে তার গোল ১৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিয়াবাতেপ্রিমিয়ার লিগ ফুটবলব্রাদার্সমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬

ফুটবল নিয়ে মেতেছিলেন সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারা দেশে আবারও ভূমিকম্প

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT