বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমনাত্মক হয়। কিন্তু ৬৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাদার্স। দিনের প্রথম গোলটি করেন অগাস্টিন। ৮৪ মিনিটে ওয়েলসনের গোলে ২-০ গোলে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের।
এ জয়ে ১০ ম্যাচে ৬ জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ব্রাদার্স।






