চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার পর অবসর নেবেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পরই জাতীয় দল থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে সেই সময় অবসর নেননি বিশ্বকাপজয়ী এ ফুটবলার। এবার জানালেন অবসরের দিনক্ষণ। জাতীয় দলের জার্সিতে ২০২৪ সালের কোপা আমেরিকাই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

ইনস্টাগ্রামে নিজের বিদায় নিয়ে ৩৫ বর্ষী ডি মারিয়া লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদময় কণ্ঠে আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি গায়ে জড়িয়েছিলাম, যার জন্য ঘাম ঝরিয়েছিলাম, সেটি আমি গর্বের সঙ্গে অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। যাদের জন্য আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে ডি মারিয়া বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা হয়েছে সেটা আমরা ভুলে যেতে পারি না। এমন আচরণ কারোর কাম্য নয়। আশা করছি, এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর হবে না। একজন খেলোয়াড় হিসেবে আমি চাই, সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকবে।’

আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার ২০০৮ সালে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচে গোল করেছেন ২৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুইটি। তবে সবকিছু ছাড়িয়ে দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠার জন্যই ডি মারিয়াকে আলবিসেলেস্তে সমর্থকরা মনে রাখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT