চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বল হাতে দারুণ করেছিলেন ধূমকেতু একাদশের রিশাদ হোসেন। তাতে আকবর আলির দুরন্ত একাদশকে ১৪৩ রানে থামায় দলটি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লিটন দাস ও সাইফ হাসান। দুজনের ফিফটিতে দুরন্তকে ৬ উইকেটে হারিয়েছে ধূমকেতু।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দুরন্তকে ব্যাটে আমন্ত্রণ জানান ধূমকেতু অধিনায়ক লিটন। ব্যাটে নেমে ১৯.৪ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় দুরন্ত। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ধূমকেতু।

রানতাড়ায় নেমে ধূমকেতুকে ঝড়ো শুরু এনে দেন সাইফ ও তানজিদ তামিম। ৩৪ রানে জুটি উদ্বোধনী জুটি ভাঙে। ৩ চারে ৮ বলে ১৭ রানে আউট হন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে সাইফ ও লিটন মিলে যোগ করেন ৭৮ রান। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫০ রান করে সাইফ আউট হলে জুটি ভাঙে।

১৩০ রানে তৃতীয় উইকেট হারায় ধূমকেতু। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা পারভেজ হোসেন ইমন ৬ বলে ৬ রান করে আউট হন। দ্রুতই ফিরে যান তাওহীদ হৃদয়। ২ বলে ২ রান করেন। পরে শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস। ১০ চারে ৪৩ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। ৮ বলে ২ রান করেন শামীম।

দুরন্ত’র হয়ে এসএম মেহেরোব হাসান ৩ উইকেট নেন। রিপন মণ্ডল নেন ১ উইকেট।

এর আগে ব্যাটে নেমে দুরন্ত’র হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মাহফিজুল ইসলাম। ৩৬ বলের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বলে ১৮ রান করেন আকবর আলি। এছাড়া আজিজুল হাকিম তামিম ২১ বলে ১৬, এসএম মেহেরোব হোসেন ১০ বলে ১৫ এবং আব্দুল গাফফার সাকলাইন ১৪ বলে ১৫ রান করেন।

Reneta

ধূমকেতুর হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলাম ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট। শেখ মেহেদী নেন ১ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য টি-টুয়েন্টি কাপ-২০২৬আকবরদুরন্ত একাদশধূমকেতু একাদশবিসিবিলিটনলিড স্পোর্টসসাইফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

পরবর্তী

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

পরবর্তী

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT