বিনোদন

ছয় বছরে ধ্রুব মিউজিক স্টেশন

ধ্রুব মিউজিক স্টেশনের শিল্পী, সেলফি তোলা, কালো চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্রুব মিউজিক স্টেশনের একজন শিল্পী সেলফি তোলার সময়, কালো চশমা পরা, পটভূমিতে চ্যানেল আই অনলাইন লোগো ও রঙিন ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

পথচলার ছয় বছর পূর্ণ করে সাত বছরে পা রাখলো দেশের আলোচিত অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করে মানসম্পন্ন গান। সেই মিছিলে দেশের কিংবদন্তী থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক শ্রোতার পছন্দের শীর্ষে।

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ, ডিএমএসের সকল শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধ্রুব বলেন, বিগত দিনগুলোর মত আগামী দিনগুলোতেও দেশের সব গুণী শিল্পীদের নিয়ে কাজ করবে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোর মতো আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন।

বিষয়:গান ধ্রুব গুহ ধ্রুব মিউজিক প্লাটফর্ম মিউজিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…