চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল ঈদ আয়োজনে ধ্রুব মিউজিক স্টেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদে দর্শকদের জন্য গান ভিডিও নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি তারকা শিল্পীদের পাশাপাশি নবীন ও মেধাবী শিল্পীদের গান প্রকাশ করে আসছে। এবারও সেই ধারাবাহিতা বজায় থাকছে।

প্রতিষ্ঠানটির বর্ণিল ঈদ আয়োজনে থাকছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে ও কবির বকুলের লেখা আঁখি আলমগীরের নতুন গান ‘কোথায় রেখেছো আমায়’। সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাশের কণ্ঠে থাকছে ‘মিথ্যেবাদী রে’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর নিজেই, ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।

এছাড়া ফাহমিদা নবী এবার নবাগত শিল্পী রাজ আজিমের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন। আব্দুল আজিমের কথা ও সুরে গানের শিরোনাম ‘ভালোবাসার খেলা’। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

মাহিন আওলাদের ভিডিও পরিচালনায় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও আভরাল সাহিরের গাওয়া ‘পরান পাখি’ আসছে। সোমেশ্বর অলির গীতিকবিতায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

কাজী শুভ ও স্বীকৃতির দ্বৈত গান ‘বেয়াই বেয়াইন’ও আসছে। রনক রায়হানের কথা সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।

Reneta

লুৎফর হাসানের কথা ও সুরে এই প্রজন্মের শিল্পী জিসান খান শুভ শোনাবেন ‘ভুল সময়’ এর কথা। তরিক আল ইসলামের সঙ্গীতায়োজনে এই গানটির ভিডিও নির্মাণ লুৎফর হাসানের। শিল্পী মুহিন খানের গানও থাকছে।

‘ওরে প্রিয়া’ শিরোনামে এ গানে তারিক তুহিনের গীতিকবিতায় সুর দিয়েছেন আহমেদ হুমায়ুন, সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

অনুরূপ আইচের লেখা এবং রোমেল হাসানের সুর ও সঙ্গীতায়োজনে খালেদ মুন্না শোনাবেন ‘সোনা বউ’ এর গল্প। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

‘ঘুড়ি’ খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে আসছে ‘আমি একা একাই থাকি। সালমা সুলতানার গীতিকবিতায় গাওয়ার পাশাপাশি সুরও করেছেন তিনি। সঙ্গীতায়োজন শান সায়েকের। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গালিব সরদারের কথা এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলীর সুর ও সঙ্গীতে আসছে দুইটি গান। ‘যত্ন করে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী রাঘব চ্যাটার্জী এবং ‘উঠোন দুয়ার’ শিরোনামের গানটি গেয়েছেন ভারতের আরেক শিল্পী ঈশান মিত্র। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

প্রতিভাবান শিল্পী কাজল আরিফের কণ্ঠে শ্রোতারা শুনতে পাবেন ‘দুঃখের মুসাফির’ শিরোনামের নতুন গান। মিজাহারুল ইসলামের কথায় সুর দিয়েছেন কাজল আরিফ ও সুব্রত সুমন। সঙ্গীতায়োজনে সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

প্রকাশ হবার কথা রয়েছে এই প্রজন্মের প্রতিভাবান শিল্পী প্রমা ইসলামের ‘কাল তুমি ছিলে পাশে’ গানটি। প্রয়াত কিংবদন্তি আলাউদ্দিন আলীর গীতিকবিতায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেক কিংবদন্তি শেখ সাদী খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন সম্রাট আজাদ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল থেকে ঈদের বিশেষ গান ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হবে। যা ধারাবাহিকভাবে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ইউটিউবের পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানধ্রুব মিউজিক স্টেশনমিউজিক ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT