চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার সঙ্গে এমন হারের কারণ জানালেন ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল এবং ভারতের অন্যতম সফল অধিনায়ককে দিয়েও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারল না চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনি পুনরায় দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। এমন হারের কারণ হিসেবে বড় জুটি গড়তে না পারাকেই দায়ী করছেন অধিনায়ক। তবে ক্রিকেটারদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।

ঋতুরাজ গায়কোয়াড চোটের কারণে ছিটকে যাওয়ার পর পুনরায় ধোনির হাতে ওঠে চেন্নাইয়ের নেতৃত্ব। অনেকের ধারণা ছিল, এবার হয়তো ঘুরে দাঁড়াবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঘটল তার উল্টো। নিজেদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারল চেন্নাই।

হারের পর সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘পরিবেশের কথা মাথায় রাখা সবার আগে দরকার। দু-একটা ম্যাচে আমরা ভাল খেলেছি। কিন্তু নিজে যে শটটা খেলতে পারো, সেটার উপরে বিশ্বাস রাখলে ভাল। কোনো ব্যক্তি বা দলের দিকে তাকিয়ে সেটা অনুকরণ করতে যাওয়া উচিত নয়।’

‘আমাদের দলে দুজন ভাল ওপেনার রয়েছে। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দ্রুততার সঙ্গে রান তোলার চেষ্টা না করাই ভালো। কয়েকটা বাউন্ডারি মারলে এমনিই রান বাড়তে থাকবে। যদি ৬০ রান তুলব এটা মাথায় রেখে নামি তাহলে মুশকিল। শুরুর দিকে পর পর উইকেট হারালে মিডল অর্ডারের কাজ কঠিন হয়ে যায়। তখন দ্রুত গতিতে রান তোলা যায় না।’

‘বেশ কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে গেল না। অনেক গভীরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে। এই পিচে কাজটা কঠিন ছিল। কিন্তু সেটা সামলানো উচিত ছিল আমাদের। আজ তো সে রকম রানই তুলতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের সময় বল থেমে থেমে আসছিল। দ্বিতীয় ইনিংসেও তাই হয়েছে। বিপক্ষ দলে ভাল স্পিনার থাকলে খেলা কঠিন হয়ে যায়। তার উপর আমরা লম্বা জুটিও গড়তে পারিনি।’

চেন্নাইয়ে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে চেন্নাই। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে কেবল ১০৩ রান করে চেন্নাই। জবাব দিতে নেমে ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলকাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলঋতুরাজকলকাতাচেন্নাইধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT