চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরও একটি মৌসুম খেলা চেন্নাই সমর্থকদের জন্য উপহার হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাই সুপার কিংস ক্রিকেটার মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ১৬তম আসরেই ইতি টানতে চলেছেন ধোনি, ছিল এমন সম্ভাবনা। সেটি অবশ্য উড়িয়ে দিলেন ধোনি নিজেই। জানিয়েছেন, আরও এক মৌসুম খেলার পরিকল্পনা আছে। চেন্নাই সুপার কিংস ভক্তদের ভালোবাসার স্বীকৃতি দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার। বলেছেন, ‘আরও একটি মৌসুম খেলা চেন্নাই সমর্থকদের জন্য উপহার হবে।’

সোমবার আইপিএলের ১৬তম আসরে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে ধোনির ২৫০তম ম্যাচ ছিল এটি। শিরোপা গ্রহণ করার সময় আইপিএলের আগামী মৌসুমে খেলার পরিকল্পনার কথা জানান।

‘যদি পরিস্থিতি বিবেচনা করে দেখেন, তাহলে আমার জন্য এটি অবসর ঘোষণা করার সেরা সময়। অবসর বলাটা অনেকটা সহজ, কঠিন হল নয় মাস কঠোর পরিশ্রম করা এবং আরও একটি আইপিএল খেলার চেষ্টা করা। শরীর ধরে রাখতে হয়। কিন্তু চেন্নাই সমর্থকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাতে আরও একটি মৌসুম খেলা তাদের জন্য উপহার হবে।’

Banglabid

‘তারা যেভাবে ভালোবাসা এবং আবেগ দেখিয়েছে, তাদের জন্য আমার কিছু করা দরকার। এটা আমার ক্যারিয়ারের শেষ অংশ। গুজরাটেও তা হয়েছিল। পুরো মাঠ আমার নাম জপ করেছিল। চেন্নাইতেও এমনটা হয়ে থাকে। আমি ফিরে এসে যদি কিছু করতে পারি, তবে খেলতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’

২০০৮ সালে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই জার্সিতে আইপিএল অভিষেক ধোনির। ১৬টি আসরের মাঝে ১৪ আসর খেলেছেন চেন্নাইয়ের হয়ে। মাঝে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিতে জড়িয়ে দুই মৌসুম (২০১৬ ও ২০১৭) আইপিএল থেকে নিষিদ্ধ ছিল চেন্নাই। সেসময় ধোনি খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। ২০১৭ সালে পুনের হয়েও ফাইনাল খেলেছিলেন ধোনি।

চেন্নাইয়ের হয়ে মোট ১০টি ফাইনাল খেলেছেন ধোনি। যার মাঝে চ্যাম্পিয়ন হয়েছেন ৫ বার। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ মৌসুমে।

Reneta

এখন পর্যন্ত আইপিএলে ২৫০টি ম্যাচ খেলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। ব্যাট করেছেন ২১৮ ইনিংস। ১৩৫.৯২ স্ট্রাইকরেটে ৩৮.৭৯ গড়ে করেছেন ৫,০৮২ রান। উইকেটরক্ষক হিসেবে ছিলেন অনবদ্য। ১৪২টি ক্যাচের পাশাপাশি স্টাম্পড আউট করেছেন ৪২টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT