বিনোদন

ধানুশের পরিচালনায় আসছে নতুন ছবি

ধনুশের নতুন ছবির জন্য পেশাদার অভিনেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনুশের নতুন ছবির জন্য পেশাদার অভিনেতার ছবি, যা সিনেমার প্রচার জন্য ব্যবহৃত হতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সফল দক্ষিণী অভিনেতা ধানুশ। এবার নির্মাতা হিসেবে নিজের তৃতীয় ছবির ঘোষণা দিলেন অভিনেতা। শুক্রবার, প্রকাশ করেছেন ছবিটির কনসেপ্ট পোস্টার।

পোস্টারে দেখা যাচ্ছে নীল সমুদ্র। সাথে বেঞ্চ। বেঞ্চের উপরে কাগজের টুকরা। পোস্টারে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে ‘ডিডিথ্রি।’

সিনেমার ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ছবির নাম এবং কলাকুশলীদের তালিকা জানানো হয়নি এখনও। তবে পোস্টারে ২৪ ডিসেম্বরের কথা উল্লেখ করা থাকাতে ধারণা করা হচ্ছে ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই দিনেই।

ধানুশ এখন পর্যন্ত ৪৪টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মাঝে মারিয়ান, আনেগান, কোডি, মারি, পাতাস, বাডা চেন্নাই এবং কারনান অন্যতম।

বিষয়:অভিনেতা কারনান কোডি ধানুশ পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…