বিনোদন

ডিভোর্স চেয়ে আদালতে ধানুশের স্ত্রী ঐশ্বর্য

ধানুশের স্ত্রী ঐশ্বর্য, ডিভোর্সের জন্য আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানুশের স্ত্রী ঐশ্বর্য আদালতে ডিভোর্সের জন্য উপস্থিত, ছবি দুইজনের মুখের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২২ সাল থেকে ধানুশ ও ঐশ্বর্যের সম্পর্কের অবনতির খবর শোনা যাচ্ছিল। দুই সন্তানকে নিয়ে বহুদিন থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন ঐশ্বর্য। এবার আনুষ্ঠানিক বিচ্ছেদের পথ বেছে নিলেন তারা।

ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হলেন রজনীকান্ত কন্যা ও ধানুশ। সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তারা।

দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হবে বলেই জানা গিয়েছে।

ধানুশ ও ঐশ্বর্য ২০২২ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সময়ে, তাদের ঘোষণায় ভক্তদের মনে বড় ধাক্কা দিয়েছিল। এর প্রায় দুই বছর পর পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন তারা। শিগগির তাদের মামলার শুনানি হবে।

ধানুশ এবং ঐশ্বর্য ২০০৪ সালে ঘর বাঁধেন। বর্তমানে দুই ছেলের বাবা-মা তারা।

সূত্র: এনডিটিভি

বিষয়:ঐশ্বর্য ধানুশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…