জনপদ

ধানমন্ডি ক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক

ধানমন্ডি ক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিব উল্যাহ বাবুল। বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠেছে ক্লাবটি। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নব-নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান।

শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠানে ক্লাবটির সভাপতি হাবিব উল্লাহ বাবুল ছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি ক্লাবের পরিচালকসহ অন্যরা। অনুষ্ঠানে নীতা খন্দকার ও ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।

গত ৩০ সেপ্টেম্বর ধানমন্ডি ক্লাব লিমিটেডের দ্বি-বার্ষিক নির্বাচনে ২১২ ভোট পেয়ে সভাপতি হন বিশিষ্ট ব্যবসায়ী হাবিব উল্যাহ বাবুল। সবাই মিলেমিশে ধানমন্ডি ক্লাবকে সু-সংগঠিত, আধুনিক ও আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন তিনি।

বিষয়:অভিষেক ধানমন্ডি ক্লাব রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…